Sunday, December 27, 2015

সন্তানের চাহিদা মেটাতে মা পর্নো ছবিতে


বড়দিন উপলক্ষ্যে সন্তানের চাহিদা পূরণ করতে এক মা পর্নো জগতে নাম লিখিয়েছেন। পর্নো ছবি করে যে অর্থ আয় করছেন তা দিয়ে এবারকার বড় দিনে ছেলের জন্য উপযুক্ত উপহার কিনতে পেরেছেন তিনি। এই মায়ের নাম মেগান ক্লারা (২০)। গত বছর তিনি তার ছেলেকে বড়দিনে যে উপহার দিয়েছিলেন তা নিয়ে ৫ বছর বয়সী অ্যাশটনের অভিযোগের অন্ত ছিল না। তার অভিযোগ ছিল, তার সহপাঠীরা কত্ত দামি দামি উপহার পায়। মেগান ক্লারা সপ্তাহে ৮০ পাউন্ড আয়ের উপর নির্ভর করে সংসার চালাতেন। সেই অবস্থায় গত বছর তিনি অ্যাশটনকে একটি এ. স্কেচ, খেলনা ও নতুন কাপড় কিনে দেন। কিন্তু তাতে তার মন ভরে নি। ওইসব উপহার দেখে তার মুখে এক মলিনতা দেখতে পান ক্লারা। তিনি বুঝে নেন অ্যাশটন খুশি হয় নি। তাই তিনি সিদ্ধান্ত নেন পর্নো ছবি করবেন। এতে প্রতিটি সিন থেকে আয় করবেন ৫০০ পাউন্ড। যাতে পরিবারকে নিয়ে একটি পাঁচ তারকা হোটেলে উদযাপন করতে পারেন বড়দিন। মেগান ক্লারার বাড়ি বৃটেনের হ্যাম্পশায়ারে পোর্টসমাউথে। তিনি বলেছেন, গত বড়দিনে আমি যতটা পারি অর্থ জমা করেছি। তা দিয়ে অ্যাস্টনকে উপহার দিয়েছি। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারে নি সে। তার সব সময়ই উচ্চ আকাঙ্খা। আমি যে উপহার তাকে দিয়েছি সে তাতে কখনোই খুশি হয় নি। তার বন্ধুদের উপহার আমি দেখেছি। কিন্তু অত দামি উপহার দেয়ার সামর্থ আমার ছিল না। গত বছর অ্যাস্টনকে সব মিলিয়ে মোট ১০০ পাউন্ডের উপহার দিয়েছিলাম। এ বছর তার উপহারের মোট অংক ১৫০০ পাউন্ড। লোকজন মনে করেন তার ছেলেটি বখে গেছে। এ বিষয়ে ক্লারা বলেন, আসলে সে বখে যায় নি। এখন শেষ পর্যন্ত তাকে চমৎকার উপহার দিতে পেরেছি। কারণ, আমি গ্লামার মডেলিং ও পর্নো ছবিতে অভিনয়কে বেছে নিয়েছি। আমি যা করি সব সময়ই সেই কাজকে সম্মান করি। এখন যেভাবে চাইবো আমি সেভাবেই অর্থ খরচ করবো।

বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৎপরতা অব্যাহত

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বুধবার যখন ভারতের রাজ্যসভা অচল হয়ে পড়ে তখনও ওই মন্দিরের কাজ চলছিল। এ মন্দির নির্মাণের জন্য কয়েকদিন আগেই দু’ট্রাক পাথর নিয়ে নামানো হয়েছে সেখানে। এরই মধ্যে পাথর পুজা সম্পন্ন হয়েছে। বুধবার এর খোদাই কাজ চলছিল। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ পত্রিকার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দেখতে পেয়েছেন মন্দির নির্মাণের ওয়ার্কশপ ‘মন্দির নির্মাণ কার্যশালা’য় বিপুল সংখ্যক মানুষ তাদের কাজে ব্যস্ত। তবে এ নিয়ে যে ভারতের রাজনীতি আবার নতুন করে উত্তেজিত হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েক বছর ধরে এই ওয়ার্কশপে তেমন গতি দেখা যায় নি। কিন্তু ইদানীং তাতে গতি এসেছে। বিশেষ করে কয়েকদিন আগে মন্দির ট্রাস্টের সভাপতি নৃত্য গোপাল দাস পাথর পুজা সম্মন্ন করার পর এ গতি আরও বৃদ্ধি পেয়েছে। গুজরাটের সুরেন্দ্রনগরের চিত্রকর রজনীকান্ত বলেছেন, তিনি ছাড়া আরও ৬ জন বিত্রকর সেখানে পাথরকে খোদাই করে, মসৃণ করে, মাপমতো ঠিকঠাক করার জন্য কাজ করছেন। তারা সবাই ব্যস্ত ওয়ার্কশপে। তারা এ ইস্যুতে রাজনীতির কিছু বোঝেন না। তারা শুধু দিন মজুরের ভিত্তিতে কাজ করছেন। রাজস্থানের ভারতপুর জেলার একজন চিত্রকর লাখি। তিনি বলেন, ওয়ার্কশপের সুপারভাইজার আনু ভাই সোমপুরা তাদেরকে যে ডিজাইন দিয়েছেন সে মতো তারা পাথরগুলোকে কেটে কেটে সাইজ করছেন। এটা তাদের দিনমজুরের ভিত্তিতে কাজের অংশ। অযোধ্যায় বাবরি মসজিদ বা রাম মন্দির নিয়ে বিতর্কের বিষয়ে তাদের নূনতম আগ্রহ নেই। ওদিকে ঘটনাস্থলে পাথরের চালান যাওয়ার খবরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফয়জাবাদ জেলা প্রশাসন। জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর এন শর্মা বলেছেন, পরিস্থিতির ওপর নজরদারি করছে শীর্ষ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। মন্ত্রী কমল আখতার বলেছেন, অযোধ্যায় মন্দির নির্মাণের তৎপরতা চালিয়ে বিশ্ব হিন্দু পরিষদ সাম্প্রদায়িক সংঘাতময় অবস্থার সৃষ্টি করেছে। তিনি বলেন, রাম মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ এখানকার রাজনীতি থেকে সুবিধা আদায় করার চেষ্টা করছে। ওদিকে বাবরি মসজিদ একশন কমিটির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী জাফরইয়াব জিলানি বলেছেন, গত দু’ দশক ধরে অযোধ্যায় পাথর আনা হচ্ছে। এর উদ্দেশ্য রাজনীতি।

আহমদিয়া মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

রাজশাহীতে কাদিয়ানি মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এটাই বাংলাদেশে প্রথম আত্মঘাতী বোমা হামলা। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেছে জঙ্গি সংগঠনগুলোর ওপর নজরদারি করা মার্কিন গোয়েন্দা সংগঠন সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপ ও এর পরিচালক রিটা কাটজ। এতে হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে তার নাম আবু আল ফিদা আল বাঙালি। ‘আইএস ক্লেইমস সুইসাইড বোম্বিং অ্যাট আহমদি মস্কস ইন বাংলাদেশ’ শীর্ষক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের রাজশাহী হেলায় আহমদি মুসলিমদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। আত্মঘাতী বোমা হামলাকারীকে এ গ্রুপটি আবু আল ফিদা আল বাঙালি নামে চিহ্নিত করেছে। গ্রুপটি তাদের টুইটার ও টেলিগ্রাম বার্তায় এ কথা জানিয়েছে। বলা হয়েছে, হামলাকারী তার বিস্ফোরকের বেল্ট ‘মুশরিক কাদিয়ানি গোষ্ঠী’র (আহমদি মুসলিমদেরকে অবমাননা করতে এভাবে বলা হয়)  একটি মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে ওই মসজিদের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএস ইঙ্গিত দিয়েছে যে, কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন এ বিস্ফোরণে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ হামলায় নিহত হয়েছেন একজনমাত্র। তিনি ওই আত্মঘাতী হামলাকারী। আহত হয়েছেন তিনজন। ওদিকে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের একটি আহমদি মসজিদে প্রথমবার আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইসিস। সেপ্টেম্বর থেকে এ নিয়ে ৯টি হামলার দায় স্বীকার করলো তারা।
ওদিকে বিবিসি জানায়, সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে এমন একটি সংস্থা তাদের টুইটে জানাচ্ছে, বাংলাদেশের রাজশাহীর বাগমারায় আহমদীয়া মুসলিম সম্প্রদায়ের এক মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ‘ট্র্যাক টেররিজম’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা সংস্থা জানায়, আইসিস তাদের বার্তায় জানিয়েছে আবুল ফিদা আল বাঙালি নামে একজন এই হামলা চালিয়েছে। ট্র্যাক টেররিজম তাদের টুইটে আইসিসের এই দাবি সংক্রান্ত বার্তাটির একটি স্ক্রীনশটও দিয়েছে। আরবিতে লেখা স্ক্রীনশটটির ওপর ক্লিক করলে এর ইংরেজি অনুবাদ দেখা যায় অন্য পাতায়। এতে লেখা, ‘ইস্তিশহাদি আল ফিদা আল বাঙালি বিস্ফোরক বেল্ট পড়ে রাজশাহীর বাগমারায় ধর্মচ্যুত কাদিয়ানিদের এক মন্দিরে ঢুকেছিল। সেখানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সে তিরিশজনকে আহত করেছে। আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদের মাঝে গ্রহণ করে নেন।’
উল্লেখ্য, বাগমারায় গত শুক্রবার আহমদীয় মুসলিমদের মসজিদে বোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়। নিহত ব্যক্তিই আসলে ওই বোমা হামলা চালিয়েছিল বলে পুলিশ দাবি করছে। তবে কথিত হামলাকারির পরিচয় এখনো পুলিশ বের করতে পারেনি। এর আগেও বাংলাদেশে বিভিন্ন সময় পরিচালিত সন্ত্রাসী হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠীর কোন তৎপরতা বাংলাদেশে থাকার কথা অস্বীকার করছে।

Wednesday, December 23, 2015

আরও এক মামলায় জামিন পেলেন অনুপ চেটিয়া

জামিন পেলেন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া। তার নামে চারটি মামলা দেখানো হয়েছে। এর মধ্যে ১৭ই ডিসেম্বর দুটি টাডা মামলায় জামিন পেয়েছেন। গতকাল তিনি আরেকটি মামলায় জামিন পেলেন। এ নিয়ে তিনটি মামলায় জামিন পেলেন অনুপ। আজ আরেকটি মামলার শুনানি রয়েছে। যদি এ মামলায় তিনি জামিন পেয়ে যান তাহলে তার মুক্তি পথ উন্মক্ত হবে। গতকাল আসামের একটি আদালত এক লাখ রুপি জামানতের বিনিময়ে তাকে জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, দীর্ঘদিন কারাভোগের পর গত মাসে তাকে বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দেয়। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, অনুপ চেটিয়ার জামিন আবেদন করলে তাতে অনাপত্তি জানায় আসাম রাজ্য সরকার। এ তথ্য দিয়েছেন অনুপ চেটিয়ার আইনজীবি বিজন মহাজন। রিপোর্টে বলা হয়েছে, গতকাল চেটিয়ার জামিন মঞ্জুর করেন আসামের অতিরিক্ত সেশন জজ। এক লাখ রুপির বন্ড ও দু’জন জামিনদার তার পক্ষে দাঁড়ালে আদালত জামিন দেন। অনুপ চেটিয়া বর্তমানে অবস্থান করছেন গোয়াহাটি কেন্দ্রীয় কারাগারে। ১৭ই ডিসেম্বর তাকে দুটি টাডা মামলায় জামিন দিয়েছে বিশেষ আদালত। চলমান শান্তি সংলাপকে এগিয়ে নিতে ও তাতে তার অংশগ্রহণ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের জেলে বন্দি ছিলেন। গত মাসে তাকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ।

বাংলাদেশ সীমান্তের কাছে সড়ক নির্মাণ ও আধুনিকায়ন করছে ভারত

বাংলাদেশের সঙ্গে ৪৩৭৯ কিলোমিটার সীমান্ত এলাকায় সড়ক নির্মাণ ও আধুনিকায়ন করছে ভারত। শুধু বাংলাদেশ সীমান্তেই নয়, একই কাজ করা হচ্ছে পাকিস্তান, চীন ও নেপাল সীমান্তে। গতকাল ভারতের লোকসভায় এ কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, লোকসভার প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন মন্ত্রী। এতে তিনি আরও বলেন, ভারত-ভুটান ও ভারত-মিয়ানমার সীমান্তেও সড়ক উন্নয়ন পরিকল্পনা রয়েছে সরকারের। রিজিজু বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এ কাজ করতে খরচ হয়েছে ৩৫৩ কোটি রুপি। ভারত-পাকিস্তান সীমান্তে এ অংক ৩৭৪ কোটি ৯৩ লাখ রুপি। ভারত-চীন সীমান্তে এ খরচের অংক ৫০২৯ কোটি ২৮ লাখ। ভারত-নেপাল সীমান্তে সড়ক নির্মাণ ও উন্নয়ন খাতে খরচ ১৮০০ কোটি রুপি। ভারত-ভুটান সীমান্তে ১৫০ কোটি রুপি ও ভারত-মিয়ানমার সীমান্তে ১১ কোটি ১১ লাখ রুপি খরচ ধরা হয়েছে। তিনি বলেন, এ বছরের ৩০শে নভেম্বর পর্যন্ত ভারত ও বাংলাদেশ সীমান্তে ৩৫৬০ দশমিক ৭৬ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হগয়েছে। পাকিস্তানের সঙ্গে ৩৯৭ দশমিক ৭৬ কিলোমিটার, চীনের সঙ্গে ২২৫৯ দশমিক ৪৮ কিলোমিটার ও নেপালের সঙ্গে ৩৬ দশমিক ৭৮ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। তবে ভুটান-ভারত সীমান্তের কাজ এখনও শুরু হয় নি। তবে ভারত-মিয়ানমার সীমান্তে এ কাজের উপযোগিতা যাচাই করা হচ্ছে।

১৭ বাংলাদেশী সহ গুয়াতেমালায় আটক ২৩ অভিবাসী

বাংলাদেশ ও নেপালের ৩৩ অভিবাসীকে আটক করেছে গুয়াতেমালা কর্তৃপক্ষ। এর মধ্যে ১৭ জন বাংলাদেশী। ১৬ জন নেপালি। তারা একটি বাসে করে রাজধানীতে সফর করার সময় এ ঘটনা ঘটে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারে নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, রোববার গুয়াতেমালা সিটির পূর্বাঞ্চল থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ বলেছে, ওই এলাকা দিয়ে অভিবাসীদের পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে তারা অভিযান চালায়। এতে আটক করা হয় ওই ব্যক্তিদের। বলা হয়েছে, এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিল। তবে দক্ষিণ এশিয়া থেকে তারা কিভাবে মধ্য আমেরিকার ওই দেশে গিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয় নি। এর আগে জুন মাসে গুয়াতেমালার কর্মকর্তারা এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাচারের সময় গুয়াতেমালার চার নাগরিককে আটক করে। আগস্টে পুলিশ সেখান থেকে ১১ নেপালি, ৭ বাংলাদেশী, সালভাদোরের একজন, হন্ডুরাসের একজনকে আটক করা হয়।

Sunday, December 20, 2015

টপলেস অর্পিতা

 
 
 বলিউডে তাক লাগাতে আসছেন অর্পিতা চট্টোপাধ্যায়। 
তাকে এক নতুনরূপে দেখতে পাবেন দর্শকরা। এতদিন টলিউডে অভিনয় করলেও এবার বলিউডে তিনি অভিনয় করবেন। শুধু অভিনয় নয়, টপলেস হবেন। শরীরের উপরের অংশের কাপড় খুলে ফেলবেন। তাকে এমন দৃশ্যে দেখা যাবে ভারতীয় ছবির পরিচালক, সম্পাদক, সংলাপ রচয়িতা ও প্রযোজক অনির-এর একটি ছবিতে। এতে কি তার স্বামী টলিউডের হার্টথ্রব নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে স্ক্যান্ডাল জড়াবে? প্রসেনজিৎ ভারতীয় উপমহাদেশে তার যে একটি ক্লিন ইমেজ গড়ে তুলেছেন, নিজেকে যে আসনে আসীন করেছেন, তাতে কি এতে ধস নামবে? দর্শক কি তাকেও বাঁকা চোখে দেখবেন? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। এ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। বলিউডে সম্প্রতি খুল্লাম খুল্লা পোজ দিয়ে যেসব ছবি করা হয়েছে তারদিকে বেশি দর্শক ঝুঁকেছে। বিশেষ করে যে ছবিতে আছেন পর্নো তারকা সানি লিয়ন, পুনম পাণ্ডে, মল্লিকা শেরাওয়াত, বিপাশা বসু, রাখি সাওয়ান্তরা যখন এসব দর্শককে মাতিয়ে রাখছেন দৈহিক সৌষ্ঠব দিয়ে, রূপের মাধুরীতে, তখন অর্পিতা সেখানে পা রাখছেন। নিজের শরীর দেখিয়ে কি তিনি জনপ্রিয়তা পেতে চাইছেন! তার এ কাজে কি স্বামী প্রসেনজিতের সম্মতি আছে! এমন জিজ্ঞাসা অনেক জনের। এই যখন অবস্থা তখন অনির-এর একটি ছবিতে গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে শরীরের উপরের অংশের কাপড় খুলছেন অর্পিতা। আর এর মধ্য দিয়েই বলিউডে পদার্পণ ঘটবে তার। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে, অর্পিতার এই ভূমিকার কারণে তার স্বামীর নামের সঙ্গে স্ক্যান্ডাল জড়িয়ে যাবে। তবে অর্পিতা সে যুক্তি খণ্ডন করেছেন। তিনি বলেছেন, এক্ষেত্রে তার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নেই। কারণ দেখিয়ে অর্পিতা বলেন, এটা হতে পারে বিরাট একটি ঘটনা। কিন্তু সত্য হলো- আমার স্বামীও একই পেশায় আছেন। তিনি বুঝতে পারবেন যে স্ক্রিপ্টের প্রয়োজনে এমনটা করতে হবে আমাকে। আমরা একে অন্যের কাজে হস্তক্ষেপ করি না। আমার যে ছবিতে আমাকে টপলেস দেখানো হবে সেই ছবিটি ধারণ করা হবে পেছন দিক থেকে। অনলাইনে তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে তাকে পেছন থেকে দেখা যাচ্ছে উন্মুক্ত শরীরে। এটাই কি ওই চলচ্চিত্রের দৃশ্যের কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। 
Details: http://mzamin.com/details.php?mzamin=MTA2OTQ5&s=Mw==