অন্য রকম ভালবাসা

শাশুড়ির আদর পেতে এক ব্যক্তি তার ভায়রাকে হত্যা করেছে।
এ ঘটনা ঘটেছে মুম্বইয়ে। তার সন্দেহ হয়েছিল, ওই ভায়রা শাশুড়িকে বেশি
শ্রদ্ধা করেন এবং তার শাশুড়িও ওই জামাইকে বেশি আদর করেন। তাই তাকে দুনিয়া
থেকে সরিয়ে দেয় বিনোদ সোনাভান। বিনোদ ও তার ভায়রা মনিশ শিন্ধে দু’জনেই
অনেকটা বেশি এগিয়ে শাশুড়ি বিমলা যাদব (৪৮)কে ভালবেসে ফেলে। কিন্তু তাতে
বিনোদ সোনাভান শান্তিতে থাকতে পারে না। সে মনে করে তার শাশুড়ি তাকে নয়,
ভায়রা মনিশ শিন্ধেকে বেশি ভালবাসেন। এক পর্যায়ে উমারমালা রেলস্টেশন থেকে
উদ্ধার করা হয় মনিশের মৃতদেহ। এ ঘটনায় প্রধান আসামি করা হয় বিনোদ
সোনাভানকে। সে বিয়ে করেছে মনিশের শ্যালিকাকে। এ ঘটনায় পুলিশ ইন্সপেক্টর
অরুণ জাগতাপ একটি বিশেষ তদন্ত দল গঠন করেন। তারা মনিশ সিন্ধের মোবাইল ফোন
থেকে ডাটা সংগ্রহ করেন। সেই সূত্র ধরে পুলিশ বিনোদ সোনাভানকে জিজ্ঞাসাবাদ
করে। এ সময় সে কান্নায় ভেঙে পড়ে এবং হত্যার ঘটনা স্বীকার করে পুলিশের কাছে
বিবৃতি দেয়। সে বলে, তার শাশুড়ি তার চেয়ে মনিশ সিন্ধেকে বেশি ভালবাসেন বলে
তার সন্দেহ হয়। এতে তার মাঝে হিংসা জেগে ওঠে। এ থেকেই এক পর্যায়ে সে মনিশকে
হত্যার সিদ্ধান্ত নেয়। ১৩ই জুন সে মনিশ সিন্ধেকে ডেকে নেয় উমারমালা রেল
স্টেশনে। সেখানে দু’বন্ধুর সহযোগিতায় সে হত্যা করে মনিশকে।
No comments:
Post a Comment