সেখানে নেতারা বলেছেন, যদিও বিষয়টি আন্না হাজারের সহযোগীদের কাছ থেকে এসেছে কিন্তু এগুলো বিজেপির করা অভিযোগ। তারা এর নিন্দা জানিয়ে অভিযোগকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। গুজরাটের নির্বাচনকে সামনে রেখে সুবিধা নেয়ার জন্য বিজেপি এমন অভিযোগ করছে বলে দাবি করা হয়েছে। কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ অভিযোগকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছেন।
Sunday, October 7, 2012
প্রিয়াঙ্কার স্বামীর ৩০০ কোটি রুপির দুর্নীতি!
সেখানে নেতারা বলেছেন, যদিও বিষয়টি আন্না হাজারের সহযোগীদের কাছ থেকে এসেছে কিন্তু এগুলো বিজেপির করা অভিযোগ। তারা এর নিন্দা জানিয়ে অভিযোগকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। গুজরাটের নির্বাচনকে সামনে রেখে সুবিধা নেয়ার জন্য বিজেপি এমন অভিযোগ করছে বলে দাবি করা হয়েছে। কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ অভিযোগকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছেন।
Thursday, October 4, 2012
শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে হামলা
রামুতে বৌদ্ধ বসতি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনে হামলা হয়েছে। গতকাল স্থানীয় বৌদ্ধরা ওয়াড প্লেস এলাকায় অবস্থিত হাই কমিশনে এ হামলা চালায়। তারা ইটপাটকেল ও পানির বোতল ছুড়তে থাকে হাই কমিশনে। এতে হাই কমিশনের বাইরের দরজা, জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়া কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায় নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। আগে থেকেই নিরাপত্তার জন্য হাই কমিশনে পুলিশি প্রহরা ছিল। ফলে হামলাকারীরা ভিতরে প্রবেশ করতে পারেনি। কক্সবাজারের রামুতে বৌদ্ধদের মঠে হামলার প্রতিবাদে স্থানীয় বোদু বালা সেনা ও তাদের সমর্থকরা গতকাল বিকালে স্বারকলিপি দিতে যায় বাংলাদেশ হাই কমিশনে। এরই এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাদের একটি অংশ। তারা অকস্মাৎ দূতাবাস লক্ষ্য করে ইটপাটকেল ও পানির বোতল ছুড়তে থাকে। ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা রয়টার্সের স্থানীয় প্রতিনিধি শিহার মানবজমিনকে জানান, বাংলাদেশ স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ হামলা হয়। প্রায় এক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশ হাই কমিশনের বাইরে বিক্ষোভ করেন। তারা এক পর্যায়ে দূতাবাসে ঢিল ছুঁড়ে হামলা চালান। ঢিলের আঘাতে দূতাবাসের বাইরের দরজা জানালার কাচ ভেঙ্গে যায়। তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর সেখানে পুলিশ সদস্যরা হাই কমিশনের নিরাপত্তা দিচ্ছেন। ওদিকে পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করা হবে।
ওবামা দম্পতির ২০তম বিবাহ বার্ষিকী: রোমান্টিক বারাক ওবামা
দুবাইয়ে দেহব্যবসা ৩ বাংলাদেশীসহ অভিযুক্ত ৪
হেনরি কিসিঞ্জারের মন্তব্য: ২০২০ সালে ইসরাইলের অস্তিত্বই থাকবে না
Wednesday, October 3, 2012
অ্যাসাঞ্জের পাহারায় দৈনিক ব্যয় ১১০০০ পাউন্ড
আমস্টার্ডামে দু’বোনের অর্ধ শতকের নিষিদ্ধ জীবন
Subscribe to:
Posts (Atom)
